| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

১৮ দেশের ভিসার জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ১৭:৪৯:০৬
১৮ দেশের ভিসার জন্য সৌদির নতুন সিদ্ধান্ত

সৌদি আরব ইলেকট্রনিক ট্রানজিট ভিসা (ই-স্টপওভার ভিসা) সংক্রান্ত নতুন নীতিমালা ঘোষণা করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুধুমাত্র ১৮টি নির্দিষ্ট দেশের নাগরিকরাই এই ভিসার সুবিধা পাবেন।

গালফ নিউজ ও কায়রো২৪ জানায়, সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, ই-স্টপওভার ভিসা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এখন থেকে শুধু 'গ্রুপ এ' শ্রেণিভুক্ত দেশগুলোর নাগরিকরাই এই ভিসার জন্য যোগ্য হবেন।

যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন, তারা হলেন: কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, সাইপ্রাস, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, চীন (হংকং ও ম্যাকাওসহ), মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও মরিশাস।

এই ভিসা কেবল তাদের জন্য প্রযোজ্য, যাদের যাত্রা এই তালিকাভুক্ত দেশগুলোর যেকোনো একটি থেকে শুরু হয় বা শেষ হয়। অর্থাৎ, ফ্লাইটের যাত্রা শুরুর বা গন্তব্যস্থল হতে হবে এই ১৮ দেশের মধ্যে।

সৌদি এয়ারলাইন্স আরও জানায়, এই ভিসা পাওয়ার জন্য যাত্রীদের অবশ্যই তালিকাভুক্ত দেশের জন্য বৈধ ভিসা থাকতে হবে এবং ওই ভিসা ব্যবহার করে একবার হলেও সেই দেশে ভ্রমণ করা থাকতে হবে।

নতুন এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো ভিসা প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট করা, যাতে যাচাই-বাছাই আরও কার্যকরভাবে করা যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...