ছাদ ধসে ৬৬ জন নিহত ১৫৫ জন আহত
নিজস্ব প্রতিবেদক: ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে একটি নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় ৮ এপ্রিল মঙ্গলবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেসবল খেলোয়াড়ও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ডোমিনিকান রিপাবলিকের জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্দেজ জানিয়েছেন, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত "জেট সেট" নামক নাইট ক্লাবটিতে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। ছাদ ধসে পড়ার সময় সেখানে একটি কনসার্ট চলছিল। যাদের এখনো খোঁজ পাওয়া যায়নি, তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে দ্রুত সময়ের মধ্যে নিহতদের পরিবার সদস্যরা উপস্থিত হন এবং তারা নিজেদের স্বজনদের ছবি নিয়ে খোঁজ করতে থাকেন। উদ্ধার অভিযান পরিচালনা করছে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা।
ডোমিনিকান কর্তৃপক্ষ জানায়, এখনো ছাদ ধসের কারণ জানা যায়নি।
ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে, ক্লাবটির ছাদের মাঝখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে, যেখানে মূলত অধিকাংশ মানুষ ছিলেন। এই জায়গাতেই হতাহতের ঘটনা ঘটে।
একটি ভিডিওতে দেখা যায়, একটি ব্যান্ড গান পরিবেশন করছে এবং তখন স্টেজের কাছ থেকে একজন আঙুল দিয়ে ক্লাবের পেছনে কিছু একটা পড়তে দেখান। এর পরপরই ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে এবং মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। এই সময়ে উপস্থিত মানুষের গোঙানি ও ভয়ার্ত চিৎকার শোনা যায়। ভিডিওটি কিছু সেকেন্ড পরই কালো হয়ে যায়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
