| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন উমর গুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৭ ২০:০৫:৫০
বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন উমর গুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুলের নাম শোনা যাচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম অনুযায়ী, আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রেক্ষিতে সাবেক এই পাক পেসারই হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি এবং চূড়ান্ত শর্তাবলী এখনো আলোচনাধীন।

৪২ বছর বয়সী উমর গুলকে আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের আগে তিন মাসের প্রাথমিক চুক্তি প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে, পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে এই চুক্তির মেয়াদ ২০২৭ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হতে পারে।

উমর গুলকে এই দায়িত্ব দেওয়ার মূল উদ্দেশ্য বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করে গড়ে তোলা। বর্তমানে বাংলাদেশের পেস বোলারদের মধ্যে রয়েছেন নাহিদ রানা, যিনি ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন, এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসাররা। এছাড়া হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব এবং খালিদ হাসানদের মতো তরুণ পেসাররাও আছেন।

উমর গুল বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী। তিনি বলেছেন, “এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং আমি কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এটি উমর গুলের কোচিং ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে তিনি পাকিস্তান এবং আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে এই সাবেক পেসারটির।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উমর গুল। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি টেস্টে ১৬৩, ওয়ানডেতে ১৭৯ এবং টি-টোয়েন্টিতে ৮৫ উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ পাকিস্তান সফরে মূলত ফিউচার ট্যুরস প্রোগ্রামের অধীনে ৩টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, তবে পরে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি ৫টি টি-টোয়েন্টি ম্যাচে রূপান্তরিত হয়। পাঁচ ম্যাচের সিরিজটি মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর তারিখ এবং ভেন্যু এখনো ঘোষণা করা হয়নি।

রানা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...