ইন্টারনেটের দাম আরও কমছে, নিশ্চিত করলো সরকার
দেশে ইন্টারনেট সেবার মূল্য আরও কমাতে জোরালোভাবে কাজ করছে সরকার। সোমবার (৭ এপ্রিল) শুরু হওয়া চারদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, এরইমধ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমানো হয়েছে। এছাড়া, মোবাইল ও ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে, যা তাদের উন্নতমানের সেবা দিতে সহায়ক হবে।
তৈয়্যব আরও বলেন, “বর্তমান সরকার ইন্টারনেট কখনোই বন্ধ করবে না—এটা আমরা স্পষ্টভাবে জানাতে চাই। ভবিষ্যতেও কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে জন্য ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি জানান, স্মার্টফোন ব্যবহার বাড়াতে সরকার দেশীয় হ্যান্ডসেট উৎপাদকদের শুল্ক সুবিধা দিচ্ছে। এছাড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজও চলমান রয়েছে। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে, এপ্রিলের মধ্যেই আলোচনার কাজ শেষ হবে। মে মাসের মধ্যে আইনটি চূড়ান্ত করা হবে।
নতুন উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে সরকার ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে, যা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে। এ বিষয়ে শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
