| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এখন কেমন আছেন তামিম ইকবাল; সর্বশেষ অবস্থা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৫ ১১:১১:৫২
এখন কেমন আছেন তামিম ইকবাল; সর্বশেষ অবস্থা

তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য পুরো দেশ প্রার্থনায় ছিল। রমজানের তপ্ত দুপুরে শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট দুনিয়াও এক হয়ে গিয়েছিল তাঁর সুস্থতার কামনায়। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে পরপর দুবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে সব নজর ছিল সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি থাকা তামিমের দিকে।

উৎকণ্ঠার মুহূর্ত কাটিয়ে বিকেলের দিকে আশার খবর আসে—তামিম কিছুটা সুস্থ হয়েছেন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ার পর দ্রুতই রিং পরানো হয়। তবে চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি।

সকালে তামিমের সর্বশেষ অবস্থা জানতে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তামিমের অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল। শেষ খবর অনুযায়ী, তিনি ঘুমাচ্ছেন।

এদিকে, মোহামেডান ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তামিম এখন ভালো আছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর কিছু পরীক্ষা করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে সন্ধ্যা বা রাতে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

প্রসঙ্গত, গতকাল সকালে ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপির মাঠে অল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। শুরুতে তাঁকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও, দ্রুততার সঙ্গে সাভারের কেপিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিপিআর ও ডিসি শক দিয়ে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা হয়। পরে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়।

তামিমের সুস্থতার জন্য এখনো অপেক্ষায় পুরো দেশ। আগামী কয়েক ঘণ্টা তাঁর সুস্থতার পথে কতটা অগ্রগতি হয়, তা দেখার বিষয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...