| ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

তামিমের সর্বশেষ অবস্থা: ছুটে গেলেন মুশফিকুর রহিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৪ ২১:৫৮:২৪
তামিমের সর্বশেষ অবস্থা: ছুটে গেলেন মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক: ডিপিএলের ম্যাচ খেলতে আজ (২৪ মার্চ) সকালে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়মানুযায়ী দলের হয়ে টস করতে গিয়েছিলেন অধিনায়ক তামিম। কিন্তু ফিল্ডিংয়ে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

অসুস্থতার কথা টিম ম্যানেজমেন্টকে জানানোর পর তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষ করে আবার ফেরেন মাঠে। তবে মাঠে ফেরার পর আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে হেলিকপ্টার যোগে তামিমকে ঢাকায় আনার একটি প্রচেষ্টা চালানো হয়। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে তামিমের।

চিকিৎসকরা জানান, ১০০ শতাংশ ব্লক থাকায় আপাতত তামিমকে ঢাকায় নেয়া সম্ভব হবে না। তাই ঢাকা থেকে চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। তবে শুরুতে সেই রিং পরানোর উপযুক্ত অবস্থায়ও ছিলেন না তামিম।

২২ মিনিট ধরে সিপিআর এবং ৩ বার ডি-সি শক দেয়ার পর তামিমকে রিং পরানোর সুযোগ পাওয়া যায়। তবে অনেক প্রচেষ্টায় সেই অপারেশন সফল হয়েছে। ব্লক সরিয়ে রিং পরানোর পর দ্রুত সময়ের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছেন তামিম। কথাও বলেছেন চিকিৎসকদের সঙ্গে।

তবে আপাতত তামিম হাসপাতাল ছাড়তে পারছেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে এই ক্রিকেটারকে। আর এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। অর্থাৎ সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে এসব কথা বলেছেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

সতীর্থের এই বিপদে তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ এবং বন্ধু মুশফিকুর রহিম। বিকেলে তামিমের জ্ঞান ফেরার পর হাসপাতালে গিয়ে পৌঁছান মুশফিক। এসময় সতীর্থের জন্য বেশ উদ্বিগ্ন ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।

তামিমের অসুস্থতার কথা শুনে দেশ-বিদেশের অসংখ্য ক্রিকেটাররা তার সুস্থতা কামনা করেন। এই তালিকায় আছেন ভারতের যুবরাজ সিং, মনোজ তিওয়ারি এবং লাসিথ মালিঙ্গার মতো ক্রিকেটাররাও। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...