| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ; বাংলাদেশিদের ভিসা দেওয়ার ঘোষণা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২০ ১৪:২১:০৫
ব্রেকিং নিউজ; বাংলাদেশিদের ভিসা দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এই সিদ্ধান্তের কথা জানান।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য তুলে ধরেন। তিনি পরিষদকে জানান, অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া ঢাকায় সরাসরি শুরু হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এর মাধ্যমে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত হবে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বাংলাদেশ সফরের সময় ভিসা প্রসেসিংয়ের জন্য ঢাকা কেন্দ্রিক ব্যবস্থা চালুর জন্য অনুরোধ করেছিলেন।

আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নয়াদিল্লি থেকে সম্পন্ন করতো, যা অনেক সময় ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি করত। তবে এই নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ এবং তাড়াতাড়ি হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...