তিন সন্তানের প্রাণ নেওয়ার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা
নিজস্ব প্রতিবেদক: মিশরের ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ ২৯ বছর বয়সী এক নারী, সুজানকে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে আটক করেছে এবং তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইয়ুম-সাবাহ জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় একে একে তিন শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন মা সুজান। নিহত শিশুরা হলেন শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭) এবং আয়া মাহমুদ সালেহ (৫)।
সন্তানদের নির্মমভাবে হত্যার পর সুজান স্বামীর জন্য সেহেরি প্রস্তুত করেন এবং একসঙ্গে সেহেরি শেষ করেন। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সুজান পালিয়ে গিয়ে এক আত্মীয়কে পুরো ঘটনা জানান। সেই আত্মীয় বিষয়টি সঙ্গে সঙ্গেই শিশুদের বাবাকে জানান। শিশুগুলোকে উদ্ধারের চেষ্টা করা হলেও তারা ততক্ষণে মারা যায়।
মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুজান গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন, যা তাকে এই মর্মান্তিক অপরাধ করতে প্ররোচিত করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফরেনসিক পরীক্ষার পর কর্তৃপক্ষ মৃতদেহগুলোর দাফনের অনুমতি দিয়েছে। এদিকে, সুজানের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করতে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
