| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৮ ১৪:৫৩:১২
পুনাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক; ৩০ মাস আগে মিরপুরে টাইগাররা ভারতকে ২১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল। সে সময় রোহিত শর্মা, বিরাট কোহলি এবং তাদের দল এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে গিয়েছিল। টাইগারদের সেই জয় এখনও অনেকের মনে গভীর স্মৃতি হয়ে রয়েছে। এবার প্রশ্ন উঠেছে, টাইগাররা কি আবারও সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারবে?

চলতি বছর ভারতীয় ক্রিকেট দল আবারও বাংলাদেশ সফরে আসছে। আগামী আগস্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ইন্ডিয়া সিরিজ, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সিরিজের সূচি চূড়ান্ত করেছে। ভারতীয় দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট।

সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুতে—মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে হবে ১৭ আগস্ট মিরপুরে, এর পর দুই দিন বিরতি দিয়ে ২০ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং ২৪ আগস্ট সাগরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে ২৭ আগস্ট, এরপর বাকি দুটি টি-২০ ম্যাচ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে ভারতীয় দল ৩ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে।

তবে, শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজ নিয়ে কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং দুবাই সফরের মাধ্যমে সবকিছু চূড়ান্ত হয়েছে। জানা গেছে, সিরিজের সময় ঢাকায় আসতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। এর পাশাপাশি, ভারতীয় দল বাংলাদেশ সফর শেষে পাকিস্তান সফরের পরিকল্পনাও নিশ্চিত করেছে বিসিবি।

প্রায় ৩.৫ বছর পর, ১৬ জুলাই পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। একই দিনে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সফর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে, যা শুরু হবে ২০ জুলাই। সিরিজের দ্বিতীয় টি-২০ হবে ২২ জুলাই এবং শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জুলাই।

এবার দুটি বড় সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটপ্রেমীরা নিশ্চিতভাবেই রোমাঞ্চকর মুহূর্তের সাক্ষী হতে চলেছেন।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...