| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঈদ বেসরকারি শিক্ষকদের জন্য বড় অভিশাপ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৬ ১৫:২০:২২
ঈদ বেসরকারি শিক্ষকদের জন্য বড় অভিশাপ

কুষ্টিয়ার একটি বেসরকারি স্কুলের গণিত শিক্ষক মো. আসাদ। ঈদুল ফিতর আসতে না আসতেই চারদিকে কেনাকাটার ধুম লেগেছে, অথচ আসাদ রয়েছেন গভীর দুশ্চিন্তায়। কারণ, ঈদ বোনাস হিসেবে তিনি মাত্র ৩,১২৫ টাকা পাবেন। এই সামান্য অর্থ দিয়ে স্ত্রী, সন্তান, মা-বাবা—কাকে নতুন জামা কিনে দেবেন, তা ভেবেই হতাশ তিনি।

‘ঈদ আমাদের জন্য আনন্দ নয়, অভিশাপ’ আসাদ বলেন, ‘ছোটবেলায় ঈদ মানেই আনন্দ ছিল। কিন্তু শিক্ষকতা পেশায় আসার পর ঈদ আসার আগেই চিন্তায় ডুবে যাই। আমাদের জন্য ঈদ লজ্জা, অপমান আর কষ্টের এক দিন। পরিবারের বড় ছেলে হিসেবে বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান সবার প্রত্যাশা থাকে, কিন্তু তাদের কিছুই দিতে পারি না। আমাদের জন্য ঈদ আসলে এক অভিশাপ হয়ে দাঁড়ায়।’

শারমিন নিপা নামে আরেক শিক্ষিকা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্রামের বাড়ির কাজের লোকও ঈদে আমাদের চেয়ে বেশি বোনাস পায়। তাদের পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাকও থাকে। কিন্তু আমাদের জন্য ৩,১২৫ টাকার এই তথাকথিত ঈদ বোনাস যেন এক প্রহসন।’

শিক্ষক শাহ আলম বাদশা বলেন, ‘এই সিকি উৎসব ভাতা দিয়ে নিজের জন্য কিছু কিনলে মা-বাবা ও স্ত্রী-বাচ্চাদের জন্য হয় না। স্ত্রীকে দিলে মা-বাবা বঞ্চিত হন, আর মা-বাবার জন্য কিনলে স্ত্রী আর নিজের জন্য কিছু থাকে না! বেতন-বোনাস মিলিয়ে পরিবারের জন্য কিছু কিনলেও, নিজের জন্য কিছুই থাকে না।’

নাহিদ পারভেজ পাভেল বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদার ব্যাপক বৈষম্য রয়েছে। সামনে শিক্ষক হওয়ার প্রতি তরুণদের আগ্রহ একেবারেই হারিয়ে যাবে। ৩,১২৫ টাকা দিয়ে কীভাবে ঈদ করব, সেটাই বুঝতে পারছি না। সমাজের উন্নয়ন সম্ভব নয়, যদি শিক্ষকদের এই করুণ অবস্থায় রাখা হয়।’

শিক্ষক ওমর ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন, *‘ঈদ শিক্ষকদের জন্য গলার কাঁটা। এত সামান্য বোনাস দেওয়ার চেয়ে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...