| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৫ ২১:৪১:১৮
আছিয়া ধ/র্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রধান আসামি হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

এর আগে, ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে বৃহস্পতিবার (১৪ মার্চ) মারা যায়। এই নৃশংস ঘটনার পর থেকেই মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশের একটি উচ্চপদস্থ কর্মকর্তার গাড়িতে করে হিটু শেখকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও মামলার গুরুত্বের কারণে আদালত কার্যক্রম পরিচালিত হয়। জনরোষের আশঙ্কায় পুলিশের বিশেষ নিরাপত্তার মধ্যেই আসামির স্বীকারোক্তি নেওয়া হয়।

আরো পড়ুন-আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)

আরো পড়ুন-তিনজন ধ/র্ষণ করলো আছিয়ার বোনের ঘুম ভাঙেনি কেন

এর আগে, ১০ মার্চ গভীর রাতে চারজন আসামিকে আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত প্রধান আসামি হিটু শেখকে সাত দিনের রিমান্ডে পাঠান এবং বাকি তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাগুরা জেলা পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর এই তথ্য নিশ্চিত করেছেন।

এই নৃশংস ঘটনার তদন্ত চলছে, এবং পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে দ্রুত চার্জশিট দেওয়া হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

রাত ১০ টায় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতে রয়েছে বয়সভিত্তিক বিশ্বকাপের আকর্ষণীয় লড়াই। কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...