| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এবারের রোজা ২৯ নাকি ৩০ দিনের হবে; ঈদের তারিখ ঘোষণা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১২ ১৯:৪৫:০৭
এবারের রোজা ২৯ নাকি ৩০ দিনের হবে; ঈদের তারিখ ঘোষণা

চলছে সিয়াম সাধনার মাস রমজান, আর বাংলাদেশে রমজানের ১১তম দিন অতিবাহিত হয়ে গেছে। অন্যদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ১২তম রোজা পালন করছেন। এই পরিস্থিতিতে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে এবং জানিয়েছে, এ বছর রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে।

দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ৩০ মার্চ আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ফলে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। সংস্থাটি সাধারণ জনগণকে জানিয়েছে, "যদি কেউ চাঁদ দেখতে পান, তাহলে এটি স্থানীয় কমিটি বা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান।"

এছাড়া, যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ৩০টি রোজা পূর্ণ করবে। মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যায় এবং ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস বুধবার (১২ মার্চ) জানায়, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করবে, যেদিন রমজানের ২৯তম দিন হবে।

এছাড়া, সংবাদমাধ্যমটি জানিয়েছে, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়, তবে এবারের ঈদে আমিরাতে মুসল্লিরা ৫ দিনের ছুটি পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...