| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আপন দাদার লালসার শিকার হল ৩ বছরের শিশু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১২ ১০:৪৯:০৫
আপন দাদার লালসার শিকার হল ৩ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটির ভেদভেদি মোনতলা গ্রামে দাদার লালসার শিকার হয়েছে তিন বছরের এক শিশু। সোমবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে, যা পরদিন মঙ্গলবার পুলিশের নজরে আসে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

নির্যাতনের শিকার শিশুটিকে বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান জানান, শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর মা জানান, রবিবার রাতে তার মেয়ে দাদা-দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সকালে দাদি কাজের জন্য বেরিয়ে গেলে সকাল ৭টার দিকে শিশুটি চিৎকার করে কাঁদতে থাকে। মা ছুটে গিয়ে জানতে পারেন, তার মেয়েকে যৌন নির্যাতন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শ্বশুর তার সঙ্গেও খারাপ আচরণ করেন। পরে দুপুরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী সুভাষ কুমার চাকমা ওরফে জাগুলুক্কে পলাতক রয়েছেন। পুলিশ জানায়, অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা করা হবে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো. এমদাদ উল্লাহ জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং মামলার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। বাদীর সম্মতি পেলেই মামলা দায়ের করা হবে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...