| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১১ ১৬:২৮:০৯
বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের (২০২৪) তুলনায়, সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা এবং সর্বোচ্চ ছিল ২ হাজার ৯৭০ টাকা।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ১৪৪৬ হিজরি সনের ফিতরার হার নির্ধারণ করা হয়।

সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেকের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে মুফতি মাওলানা আবদুল মালেক সাংবাদিকদের কাছে ফিতরার নির্ধারিত হার ঘোষণা করেন।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইসলামিক শরিয়াহ অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ, পনির—এসব পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা তার বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...