| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অনির্দিষ্টকালের জন্য গাজীপুরে ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১১ ১৪:৩৪:২৯
অনির্দিষ্টকালের জন্য গাজীপুরে ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকদের আন্দোলনের কারণে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় আশপাশের পরিবেশের পরিস্থিতি শান্ত রাখার জন্য কারখানা কর্তৃপক্ষ এই ছুটি ঘোষণা করেন। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল থেকে গাজীপুরের টঙ্গী এলাকার হোসেন মার্কেটের মহাসড়ক অবরোধ করেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে, সকাল ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে, শ্রমিকদের মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পর সাড়ে ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, সকাল ১০টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। শ্রমিকদের মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা রাস্তা ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, "বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে এবং শ্রমিকদের মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আশপাশের অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...