| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বাধ্যতামূলক বহিষ্কার

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৭ ১০:১২:০৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বাধ্যতামূলক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের চার নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব সৈয়দ আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব রাকিব হাসান সুজন এবং সংগঠক সাফওয়ান ইফাজ। তারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে অসামঞ্জস্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলাভঙ্গ করেছেন, যার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার এবং সদস্যসচিব জহুরুল তানভীর এক যৌথ সিদ্ধান্তে তাদের বহিষ্কার করার বিষয়টি অনুমোদন করেন।

সংগঠনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে, এই চার নেতার সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক স্থাপন করা যাবে না এবং তাদের কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া যাবে না।

এছাড়া, তাদের কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকলে, তার দায়ভার সম্পূর্ণভাবে তারা নিজেরাই বহন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সংগঠন এ বিষয়ে কোনো ধরনের দায় বা সহযোগিতা গ্রহণ করবে না।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সংগঠনের আহ্বায়ক আল শাহরিয়ার, সদস্যসচিব জহুরুল তানভীর এবং মুখপাত্র আয়মান আহাদ স্বাক্ষরিত হয়ে প্রকাশিত হয়েছে।

এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তবে সংগঠন বলছে, শৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের পদক্ষেপ জরুরি ছিল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...