| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের বিশাল বড় সুখবর

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৫ ২১:৪৭:০৫
এমপিওভুক্ত শিক্ষকদের বিশাল বড় সুখবর

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানিয়েছেন, বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদায় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার) উপস্থিত ছিলেন। বঙ্গভবনে শপথ নেওয়ার পর তিনি দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন। সেখানে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, তাদের বেতন কাঠামো উন্নত করতে হবে।"

তিনি জানান, বিভিন্ন সময় শিক্ষক নিয়োগের পদ্ধতি আলাদা হওয়ায় তাদের দাবি-দাওয়াও ভিন্ন। তবে বেতন-ভাতার ক্ষেত্রে সবাই একই সমস্যায় রয়েছেন।

তিনি আরও বলেন, "শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর ভাতা বিষয়েও আমরা কাজ করছি। আগের কিছু তহবিল অনুপযুক্ত ব্যাংকে রাখায় সমস্যা হয়েছিল, তবে এখন তা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতনের মধ্যে বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "১৫-২০ বছরের বৈষম্য এক-দুই বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়, তবে শুরু করা জরুরি। আমরা সেই উদ্যোগ নিয়েছি।"

তিনি আরও জানান, "এ বছর থেকেই ঈদুল আজহা থেকে বাড়িভাড়া, উৎসব ভাতা, বিনোদন ভাতা ও চিকিৎসা ভাতা কিছুটা বৃদ্ধি পাবে। আগামী বছরের বাজেটে আরও বরাদ্দ রাখা হবে।"

তিনি বলেন, "অবসর ও কল্যাণ ভাতার জন্য ইতোমধ্যে একটি তহবিল গঠন করা হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও টেকসই করতে বাজেট বরাদ্দ বাড়ানো হবে।"

এই ঘোষণায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...