| ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৩ ২৩:০০:২৭
অবশেষে ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের জন্য নিয়োগ ও পদায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার, মন্ত্রণালয় থেকে নির্বাচিত ৬,৫৩১ জন প্রার্থীর জন্য নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন এবং অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন, তাদের নিয়োগপত্র ৪ মার্চ জারি করা হবে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ১২ মার্চের মধ্যে তাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এছাড়া, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণ করে ১৩ মার্চের মধ্যে জেলা পুলিশ সুপার (এসবি) অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসে পাঠাতে হবে। পদায়ন আদেশ ১৩ মার্চের মধ্যে জারি করতে হবে।

নির্ধারিত সময়ে কোনো প্রার্থী যদি যোগদান না করেন বা পদায়নকৃত বিদ্যালয়ে যোগদান না করেন, তবে সেই প্রার্থীর নামসহ কারণ ও মতামত সহ তালিকা ২০ মার্চের মধ্যে অফিদ দপ্তরে পাঠাতে হবে।

এদিকে, সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাই কোর্টের দেওয়া রায় স্থগিত করে।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার অনুমতি দিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর মানে, হাই কোর্টের রায় আপাতত স্থগিত থাকবে এবং আপিলের চূড়ান্ত শুনানিতে বিষয়টির নিষ্পত্তি হবে।

গত ৩১ অক্টোবর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জন প্রার্থী নির্বাচিত হন এবং তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। কিন্তু, এক রিট মামলার রায়ে গত ৬ ফেব্রুয়ারি এই ফল বাতিল করে হাই কোর্ট, এবং মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয় আদালত।

নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা ২৫ দিন ধরে আন্দোলন করে আসছিলেন, এবং তাদের আন্দোলনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রায়ের পুনর্বিবেচনার জন্য আপিল করে।

তারেক/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...