| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৮ ২০:৩৫:০৯
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। এর ফলে, আজ শুক্রবার রাতেই শুরু হবে প্রথম রোজার তারাবির নামাজ।

সংবাদমাধ্যমটি আরো জানায়, আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে অনুষ্ঠিত হয় 'ইসবাত' বৈঠক। এই বৈঠকে ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১ মার্চ থেকে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হবে। ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেন, "ইসবাত বৈঠকে সকলেই একমত হয়েছেন যে, শনিবার (১ মার্চ) রমজান মাস শুরু হবে।"

এদিকে, ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও ব্রুনাইয়ে রমজান শুরু হবে ২ মার্চ থেকে, এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে উক্ত দেশগুলো। এর পরেই ইন্দোনেশিয়া ঘোষণা দেয় যে, তাদের দেশে রমজান ১ মার্চ থেকেই শুরু হবে।

এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়। অস্ট্রেলিয়ার পর ইন্দোনেশিয়া থেকে একই ঘোষণা আসে। এখন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। সৌদি আরবে, ইসলামের জন্মস্থানে, চাঁদ দেখার জন্য দূরবীনসহ নানা যন্ত্র স্থাপন করা হয়েছে এবং সাধারণ মানুষদের খালি চোখেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে মক্কা সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে, সৌদিতে রমজান শুরু হচ্ছে কি না।

অন্তরা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...