| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সৌদি ও বাংলাদেশে রোজা কবে শুরু

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১৫:০১:১৩
সৌদি ও বাংলাদেশে রোজা কবে শুরু

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিমপ্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানার জন্য শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং চাঁদ দেখা সাপেক্ষে রোজার তারিখ ঘোষণা করা হবে। মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে, যা বাংলাদেশ সময় রাত ৯টায় হবে। এই সময়েই জানা যাবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাস কবে শুরু হবে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তাহলে রোজা শুরু হবে শনিবার (১ মার্চ) থেকে। তবে যদি চাঁদ না দেখা যায়, তাহলে রোজা শুরু হবে রোববার (২ মার্চ) থেকে।

প্রতিবেদন অনুযায়ী, যদি শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে এশার নামাজের পরই তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে রোববার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে, এবং তারাবি হবে শনিবার বাদ এশা।

হিজরি বর্ষপঞ্জির নবম মাস হচ্ছে পবিত্র রমজান, যা চাঁদের ওপর নির্ভর করে গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়।

এদিকে, বাংলাদেশে শনিবার (১ মার্চ) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সেখানে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...