| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিদের ২৪ ঘণ্টায় ফি ছাড়া ভিসা দেওয়ার ঘোষণা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৮:৪৩:৩৬
বাংলাদেশিদের ২৪ ঘণ্টায় ফি ছাড়া ভিসা দেওয়ার ঘোষণা

বাংলাদেশের নাগরিকরা এখন থেকে পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পেতে পারবেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার ক্ষেত্রে কোনো ধরনের ফি দিতে হবে না।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেখানে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

পাকিস্তান হাইকমিশনার বলেন, ‘৫ আগস্টের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্রমেই উন্নত ও দৃঢ় হচ্ছে, যা আমাদের জন্য ইতিবাচক।’ তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।’ তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, তারা যেন এসব পণ্যের চাহিদা ও সম্ভাবনা যাচাই করে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেন।

রংপুর অঞ্চলের কৃষিপণ্য আমদানি-রপ্তানিতে কোনো শুল্ক সুবিধা থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তিনি পাকিস্তান সরকারকে অবহিত করবেন।

আলোচনা সভা শেষে পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ রংপুর চেম্বারের নেতৃবৃন্দকে উপহার তুলে দেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, সহসভাপতি মামুন উর রশীদ মামুন, জামায়াতে ইসলামীর জেলা আমির গোলাম রব্বানী ও মহানগর আমির এ টি এম আজম খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...