| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াতের আমির

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২১ ১০:২০:২৭
স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন। ২৫ ফেব্রুয়ারি তিনি আদালতে উপস্থিত হয়ে গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি বলেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কারাবন্দি নেতা এ টি এম আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে জামিনের অপেক্ষায় থাকলেও তার মুক্তির বিষয়ে সরকার কালক্ষেপণ করছে।

তিনি লেখেন, "আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার আমাদের নেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো কারাবন্দি। অন্য জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি অন্যায়ভাবে বন্দি রয়েছেন। তাকে কারাগারে রেখে বাইরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।"

তিনি আরও বলেন, "এই অন্যায়ের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেই স্বেচ্ছায় গ্রেপ্তার হবো। ২৫ ফেব্রুয়ারি আমি আদালতে হাজির থাকবো এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেয়। ইনশাআল্লাহ, আমাকে নির্ধারিত সময়েই যথাস্থানে পাবেন।"

মামুন/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...