| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সাকিবের জন্য আরও এক দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১০:৩১:৪৬
সাকিবের জন্য আরও এক দুঃসংবাদ

সাম্প্রতিক সময়ে একের পর এক ধাক্কা খাচ্ছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। দুই দফা পরীক্ষার পরও তাঁর বোলিং অ্যাকশনের ত্রুটি কাটিয়ে উঠতে পারেননি, ফলে এখনো নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

তবে ব্যাটসম্যান হিসেবে খেলায় কোনো বাধা ছিল না। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে বিপিএলেও খেলা হয়নি তাঁর। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন। এবার মেজর লিগ ক্রিকেট (এমএলসি) থেকেও দল হারালেন সাকিব।

গত মৌসুমে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু আসন্ন মৌসুমের জন্য তাকে আর দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের জায়গায় তারা ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে দলে রেখেছে।

দেশি খেলোয়াড়দের মধ্যে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স বেশ কয়েকজন মার্কিন ক্রিকেটারকে ধরে রেখেছে, যার মধ্যে রয়েছেন আলী খান, নীতিশ কুমার, উন্মুক্ত চাঁদ, আদিত্য গণেশ, কোর্নে ড্রাই, সাইফ বদর, শ্যাডলি ফন শাল্কউইক ও ম্যাথু ট্রম্প।

গত মৌসুমে লস অ্যাঞ্জেলসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে করেন ৬০ রান এবং বল হাতে নেন একটি উইকেট। তবে বেশিরভাগ ম্যাচেই দলের একাদশে জায়গা পাননি। এবার তো তাকে দল থেকেই ছেড়ে দেওয়া হলো। শুধু সাকিবই নন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রায় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে দলটি।

ক্যারিয়ারের এই কঠিন সময়ে নতুন কোনো সুযোগ কি পাবেন সাকিব? নাকি এখানেই শেষ হতে চলেছে তাঁর গৌরবময় অধ্যায়? সময়ই দেবে উত্তর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...