| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসের দুবাই সফরের পর প্রবাসীদের জন্য সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৫:৩৯:২৭
ড. ইউনূসের দুবাই সফরের পর প্রবাসীদের জন্য সুখবর

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে সফলভাবে দেশে ফিরেছেন। এই সফরে তিনি আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশ–আমিরাত সম্পর্ক উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষত, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কিত।

ঢাকায় ফেরার পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দেশে ফিরতেই প্রবাসীদের মধ্যে নানা কৌতূহল সৃষ্টি হয়। তারা জানতে চান, কি বাংলাদেশের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাত তুলে নিচ্ছে?

ড. ইউনূসের এই সফরকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় যে, তিনি ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসিসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, এবং দুদেশের মধ্যে ক্রীড়া ও শিক্ষা খাতে সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, ড. ইউনূস আমিরাতের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য আহ্বান জানান এবং বিশেষ একটি শিল্প পার্ক স্থাপনের জন্য নীতিগত সম্মতি দেন। তিনি আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইদীকে বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তি ব্যবহার করে বাংলাদেশের হালাল পণ্য উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।

এই প্রস্তাবের পর বাণিজ্যমন্ত্রী থানি বলেন, তিনি বাংলাদেশ সফরের জন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে চান, যাতে তারা সিদ্ধান্ত নিতে পারেন।

ড. ইউনূসের এই সফল সফরের পর বাংলাদেশের সঙ্গে আমিরাতের সম্পর্ক আরো গভীর হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে বলেই আশা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...