| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী করা ৩৭ ফুটবলাকে বাদ দিয়ে নতুন চুক্তি ও পরিকল্পনা করছে বাফুফে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৭:১০:০০
বিদ্রোহী করা ৩৭ ফুটবলাকে বাদ দিয়ে নতুন চুক্তি ও পরিকল্পনা করছে বাফুফে

পিটার বাটলারের অধীনে অনুশীল বয়কট করা ১৮ ফুটবলারকে নিয়ে আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে ৩৭ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার, তাদের নিয়েই এখন যত পরিকল্পনা বাফুফে কর্তাদের।

জাতীয় দলের সিনিয়র ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে বলেই নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না।

ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।

আজ কিংবা কালকের মধ্যে চুক্তি করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না।

গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়ে সেই রাতেই মেয়েদের সঙ্গে দেখা করেন সভাপতি তাবিথ আউয়াল। সবার সঙ্গে আলাদা করে কথা বলে সমাধানের আশ্বাস দেন। সূত্র বলেছে, ‘মেয়েদেরকে সভাপতি বলেছেন, ‘তোমরা অনুশীলনে ফেরো। দরকার হলে আমি অনুশীলনে উপস্থিত থাকব।’

কিন্তু এরপরও মেয়েরা ফেরেনি। সভাপতি শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কিন্তু তারা যেহেতু ফেরেনি সেহেতু তাদের নিয়ে আর ভাবার কিছু নেই। আমরা বলেছি, ক্যাম্পে তোমরা থাকো, খাও-দাও। যখন তোমরা ফিরবে আমরা গ্রহণ করব তোমাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু হল, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

শুরু হল, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের চ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...