| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আজ বিপজ্জনক তালিকায় ৩য় স্থান ঢাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৯:২৯:৫৬
আজ বিপজ্জনক তালিকায় ৩য় স্থান ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তবে দূষণের মাত্রার দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এর প্রকাশিত সূচক থেকে এই তথ্য জানা যায়।

তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ২১২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ঢাকার অবস্থান তৃতীয়, যার স্কোর ২০১, যা একইভাবে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া, তালিকার চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা (স্কোর ১৮৮) এবং পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকারের (স্কোর ১৮০)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,

স্কোর ০-৫০ হলে বাতাসের মান ভালো,

৫১-১০০ হলে মাঝারি বা সহনীয়,

১০১-১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর,

১৫১-২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর,

২০১-৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর,

৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণের এই বিপজ্জনক মাত্রা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...