| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

একযোগে সেনাবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ০৯:১৯:২৫
একযোগে সেনাবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

গাজীপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী দেশজুড়ে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সেখানে ডেকে নেওয়া হয় এবং পরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

এ ঘটনার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। গোয়েন্দা তথ্যানুযায়ী, একটি পরাজিত রাজনৈতিক শক্তি দেশে অস্ত্র প্রবেশ করিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, "সরকার সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিয়েছে—যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সদর থানার ওসিকে প্রত্যাহারের ঘোষণা দেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

তিনি বলেন, "শুক্রবার রাতে পুলিশের দেরি করার বিষয়টি আমি স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করেছে, তাদের পুলিশে চাকরি করতে দেওয়া হবে না।"

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে বিস্তারিত তথ্য রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...