| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভারতীয় সংসদে আলোচনা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত! যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৭ ২১:৩৯:৫৬
ভারতীয় সংসদে আলোচনা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত! যা জানা গেল

ভারতের সংসদে বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকা শহরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়স্বাল বলেন, "শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংসের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা বাঙালির স্বাধীনতা সংগ্রামকে মূল্যায়ন করেন, তারা জানেন এই বাসভবনের বাংলাদেশের জাতীয় চেতনায় কতটা গুরুত্ব রয়েছে।"

এদিকে, ভারতের পার্লামেন্টে আলোচনায় উঠে আসে দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি। কেরালার সিপিএম নেতা জনব্রিড্রাস সংসদে তিনটি প্রশ্ন করেন, যার মধ্যে ছিল— "বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে?" "প্রত্যর্পণের জন্য বাংলাদেশ কী কারণ দেখিয়েছে?" এবং "ভারত কী উত্তর দিয়েছে?"

ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রী কীর্তিবর্ধন সিং নিশ্চিত করেছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটি চিঠি দেওয়া হলেও, এখনো এর উত্তর দেওয়া হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণ করার আইনগত দিকগুলো পর্যালোচনা করতে আরও কিছু সময় লাগতে পারে।

এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় যে, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তারা যথেষ্ট সময় নিচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...