| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলের চরম নাটকীয়তায় শেষ হল খুলনা চিটাগাং কোয়ালিফায়ার ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৫ ২২:২৪:৪৯
শেষ বলের চরম নাটকীয়তায় শেষ হল খুলনা চিটাগাং কোয়ালিফায়ার ম্যাচ

শেষ ওভারে চিটাগাং কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। মুশফিক হাসানের করা ওই ওভারের প্রথম বলেই চার মেরে কিংস ভক্তদের আশায় ডুবিয়ে দেন আরাফাত সানি। তৃতীয় বলে আলিস আল ইসলাম রান আউট হয়ে গেলে, শরিফুল নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান। কিন্তু, পরের বলেই তিনি আউট হয়ে যান। সেখানেই আবারও মাঠে নামেন আলিস। তখন সমীকরণ দাঁড়ায় এক বলে চার রানে। শেষ বলের দুর্দান্ত শটে ডিপ এক্সট্রা কভার দিয়ে চার মেরে সে সমীকরণ মিলিয়ে দেন আলিস।

মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুলনা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৩ রান করেন হেটমায়ার। উত্তেজনাপূর্ণ জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে চিটাগাং জয়লাভ করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...