| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আকামাবিহীন সৌদি আরব, ওমান ও কাতার প্রবাসীদের জন্য বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:৫০:১০
আকামাবিহীন সৌদি আরব, ওমান ও কাতার প্রবাসীদের জন্য বড় সুখবর

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। এই সফরের সময়ে তিনি সৌদি আরব, ওমান এবং কাতারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি সফরের বিস্তারিত তুলে ধরেন।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল জানান, সৌদি আরবে তার এই সফর ছিল সরকারি এবং এখানে কিছু ভালো খবর পেয়েছেন। রিয়াদে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে এবং কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি আরও জানান, সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের আকামাবিহীন অবস্থায় থাকা চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরও কঠোরভাবে পর্যালোচনা করবে এবং চাকরির চুক্তি আগে থেকেই বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এছাড়া, পেশাজীবীদের সার্টিফিকেট সত্যায়ন বাংলাদেশ থেকেই করার কথা জানিয়েছে।

ওমান সরকারও সব বাংলাদেশি শ্রমিকদের বৈধভাবে থাকার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত আরও শ্রমিক নেবে বলে জানিয়েছে। কাতারও তাদের পক্ষ থেকে কিছু সুবিধার প্রতিশ্রুতি দিয়েছে।

ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, এখন পর্যন্ত সকল প্রতিশ্রুতি আন্তরিক মনে হয়েছে এবং এসবের অগ্রগতি নিশ্চিত করতে তিনি নিয়মিত ফলোআপ করবেন। তিনি আরও জানান, কিছু প্রবাসী বিমানভাড়া নিয়ে তার কাছে অভিযোগ করেছেন, তবে এটি তার মন্ত্রণালয়ের বিষয় নয়। তবুও, তিনি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি আলোচনা করবেন।

সবশেষে, তিনি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মীদের প্রশংসা করেন এবং বলেন, "তাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেম দেখে আমি অভিভূত হয়েছি।" তিনি উল্লেখ করেন, সৌদি আরবে তিনি দুই দিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং প্রায় ২০টি বড় চাকরিদাতা কোম্পানি ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে মিটিং করেছেন, যার ফলাফল শিগগিরই শেয়ার করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...