| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩১ ১৫:২৬:৫৪
২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি, তবে তার খেলার মানে বয়সের কোন ছাপ পড়েনি। তাই, মেসির ভক্তরা আগামী ২০২৬ বিশ্বকাপেও তাকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চান। যদিও মেসি বারবার এ বিষয়ে কথা বললেও, কিছুই স্পষ্ট করে বলেননি। এবার, তার বিশ্বকাপে খেলা নিয়ে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, "প্রথমত, মেসি এবং তার সতীর্থরা জানেন যে এখনো অনেক সময় আছে। তারা সবাই বিশ্বকাপে খেলার জন্য আগ্রহী। তবে এটি কিভাবে শেষ হবে, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। মেসি জানে আমাদের ভাবনা এবং সে আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান।"

তবে, স্কালোনি নিশ্চিত করেছেন যে মেসির ওপর কোনো চাপ নেই। বিশ্বকাপে খেলা মেসির নিজের ইচ্ছার ওপর নির্ভর করবে। এ বিষয়ে স্কালোনি আরও বলেন, "মেসি যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ নই।"

এর আগে, একটি সাক্ষাৎকারে মেসি নিজেই বলেছিলেন, "আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। এই প্রশ্নগুলো বিশেষ করে আর্জেন্টিনায় অনেক বার উঠেছে। আমি চাই এ বছরটা ভালোভাবে শেষ করতে, এরপর পরের বছর প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করতে, কারণ গত বছর এত ভ্রমণ করার সুযোগ পাইনি।"

তিনি আরও বলেন, "প্রাক-মৌসুম শুরু করার পর, আমি কেমন অনুভব করছি, সেটা বুঝে দেখব। বিশ্বকাপ এখনও অনেক দূরে, তবে সময়ও হাতে আছে। ফুটবলে কিছুই হতে পারে। আমি প্রতিদিন এগিয়ে যাচ্ছি, এর বেশি কিছু ভাবছি না।"

মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই থাকে, তবে তিনি নিজেই জানেন, তার সিদ্ধান্তের উপরে সকল কিছু নির্ভর করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...