| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সৌদি হাসপাতালে বিমান হামলা ৩০ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২৬ ০৭:৪৪:২৫
ব্রেকিং নিউজ ; সৌদি হাসপাতালে বিমান হামলা ৩০ জনের প্রাণহানি

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশার শহরের সর্বশেষ সচল হাসপাতালগুলোর একটি—সৌদি হাসপাতালে ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার এক চিকিৎসা সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলার ফলে জরুরি চিকিৎসার জন্য ব্যবহৃত হাসপাতাল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এই হামলা কে বা কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। দারফুরের বেশিরভাগ অংশ আরএসএফের নিয়ন্ত্রণে থাকলেও এল-ফাশার শহরটি এখনো সেনাবাহিনীর অধীন। সেনাসমর্থিত মিলিশিয়ারা আরএসএফকে বারবার প্রতিহত করছে।

চিকিৎসা সূত্র আরও জানায়, কয়েক সপ্তাহ আগেও একই ভবনটি আরএসএফের একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এল-ফাশারে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, সৌদি হাসপাতালটিই এল-ফাশারের একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে দেশজুড়ে ৮০ শতাংশের বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, এক কোটি ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন।

এল-ফাশার অঞ্চলের আশপাশে জামজাম, আবু শউক ও আল-সালাম নামে তিনটি শরণার্থী শিবিরে ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘের একটি মূল্যায়নে বলা হয়েছে, আগামী মে মাসের মধ্যে এই দুর্ভিক্ষ আরও পাঁচটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে, যার মধ্যে এল-ফাশার শহরও রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...