| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে বিদেশ ভ্রমণ!

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৭ ১২:২০:৩৮
বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে বিদেশ ভ্রমণ!

টুরিস্ট ভিসায় বিদেশ গিয়ে স্থায়ীভাবে বসবাস করার প্রবণতা বাড়ার কারণে অনেক দেশের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন বাংলাদেশিরা।

প্রতি বছর ছুটিতে এক-দুবার ঘুরতে যাওয়া অনেক বাংলাদেশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন। এক ভ্রমণপ্রেমী জানান, "অ্যাম্বাসিকে বোঝাতে কষ্ট হয় যে আমরা সত্যিই ঘুরতে যাচ্ছি। নানা ধরনের প্রমাণপত্র দেখাতে হয়। এমনকি অনেক দূতাবাস আমাদের দেশের অফিস পরিদর্শন করতে চায়।"

আরেকজন অভিযোগ করেন, "অনেকে টুরিস্ট সেজে বিদেশে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরি করছেন। ফলে আমরা যারা সত্যিকারের পর্যটক, তারাই ভিসা পেতে সমস্যায় পড়ছি।"

গত কয়েক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশের ভিসা সীমিত বা বন্ধ হয়ে গেছে। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছে ভিয়েতনাম।

বিশেষজ্ঞদের মতে, পর্যটনের আড়ালে মানব পাচারের একটি চক্র এসব সমস্যার জন্য দায়ী। অভিযোগ রয়েছে, এ বিষয়ে সরকারও যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না।

আটাবের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেন, "অসৎ উদ্দেশ্যে ট্যুরিজমের নামে লোক পাঠানো হয়। তারা ফেরত না এলে সেই দেশের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি নেতিবাচক হয়। এতে প্রকৃত ভ্রমণকারীরা বিপাকে পড়েন এবং ভিসা পেতে নানা জটিলতায় পড়তে হয়।"

তবে, অভিযোগ থাকলেও আলোচনার বাইরে গিয়ে ভিসা বন্ধ করা সমীচীন নয় বলে মনে করেন ট্যুর অপারেটররা। তারা সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, সরকারের কার্যকর উদ্যোগে এই সংকটের সমাধান হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...