| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে নতুন চুক্তিতে মিনিটে যত টাকা পাবেন রোনালদো!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৬ ২১:০২:৩৩
সৌদি আরবে নতুন চুক্তিতে মিনিটে যত টাকা পাবেন রোনালদো!

সৌদি আরবে আবারও এক মৌসুম কাটানোর জন্য পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, এই চুক্তির মধ্যে রয়েছে রোনালদোর জন্য একাধিক আর্থিক সুবিধা এবং ক্লাবের আংশিক মালিকানা।

নতুন চুক্তির আওতায়, রোনালদো প্রতি বছর ১৮ কোটি ৩০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা) পাবেন। এর ফলে, তিনি প্রতি মাসে পাবেন প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে ৪৪ কোটি টাকা, দিনে ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় ২৬ লাখ টাকা এবং মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা।

এছাড়া, আল নাসর ক্লাবটি রোনালদোকে তাদের মালিকানার ৫ শতাংশ ভাগ প্রদান করবে, যা এই চুক্তিকে একেবারে অভুত্থানমূলক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সংবাদমাধ্যমে একে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

এই চুক্তির অংশ হিসেবে রোনালদো আল নাসরের শক্তিমত্তা আরও বাড়াতে কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের সাথে যোগাযোগের প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নাম উল্লেখ করা হয়েছে।

রোনালদো ২০২২ বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন, তখন তার বার্ষিক বেতন ছিল ২০ কোটি ইউরো। এখন নতুন চুক্তির মাধ্যমে তার আয়ের পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে, যা ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...