| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৫ ১৭:২১:৩১
ব্রেকিং নিউজ ; সন্ধ্যায় জরুরি বৈঠকে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সমস্যার যেন শেষ নেই। চলমান একাদশ আসরেও একই সংকটের পুনরাবৃত্তি ঘটেছে। বেশ কয়েকজন ক্রিকেটারের বেতন বকেয়া থাকায় তারা অনুশীলন বর্জন করেছেন এবং ম্যাচ না খেলার হুমকিও দিয়েছেন। এতে করে টুর্নামেন্টের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিপিএলের শুরু থেকেই নানা সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমদিকে টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা থাকলেও সেটি কিছুটা সমাধান করা সম্ভব হয়েছিল। তবে এবার পারিশ্রমিক ইস্যু বিসিবিকে বড় চাপে ফেলেছে।

এই সংকট নিরসনে দ্রুত সিদ্ধান্ত নিতে আজ (বুধবার) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিসিবি। বোর্ডের এক পরিচালক জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জুম প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও নিশ্চিত না হলেও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ এবং টুর্নামেন্টের স্বাভাবিকতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বিসিবি কোনো কার্যকর পদক্ষেপ নেয় কিনা, সেটিই এখন দেখার বিষয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...