| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টে গেল আইপিএল ২০২৫ সময়সূচি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১৩ ১৪:৪৮:০৩
পাল্টে গেল আইপিএল ২০২৫ সময়সূচি

কিছুদিন আগে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের মেগা নিলাম, যেখানে জমজমাট লেনদেন হয়। এবার, মাঠের লড়াই শুরুর সময়ও নির্ধারণ করা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২০২৫ সালের আইপিএল শুরু হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ হবে ৯ মার্চ, আর আইপিএলের ২০২৫ আসরের উদ্বোধন হবে ২১ মার্চ। এই টুর্নামেন্টটি প্রায় দুই মাস ধরে চলবে এবং এর ফাইনাল হবে ২৫ মে। এ বছরও কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচ। গতকাল (রোববার) বিসিসিআইয়ের এক বিশেষ সভায় এই সূচি ঘোষণা করেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

এর আগে জানা গিয়েছিল, আইপিএল ২০২৫ শুরু হবে ১৪ মার্চ, এবং ফাইনাল হবে ২৫ মে। তবে এবার সেই সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আইপিএল শুরু হবে, যার ফলে টুর্নামেন্টের সূচি এক সপ্তাহ পিছিয়ে গেছে এবং কিছুটা বিরতি রাখা হয়েছে।

আইপিএলে গত আসরের চ্যাম্পিয়ন দলের মাঠে উদ্বোধনী ম্যাচ হওয়ার রীতি রয়েছে। এ কারণে এবারের প্রথম ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের মাঠ, ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হবে এই স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী স্টেডিয়ামে, যেখানে খেলা হবে সানরাইজার্স হায়দরাবাদের হোম স্টেডিয়ামে।

এবারের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চলতি মাসের শেষে চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে। গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খেলোয়াড় কেনার জন্য মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচ করেছে।

এই নিলামে ১৮২ জন খেলোয়াড় কেনা হয়েছে, যার মধ্যে ৬২ জন বিদেশি। তবে ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত থেকে গেছেন। বিশেষ করে, জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলদের মতো বড় নামেরা দল পাননি। এছাড়া, বাংলাদেশি কোন খেলোয়াড়কেও আইপিএল দলগুলোর পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...