| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন আওয়ামী লীগের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ১০ ১০:১০:৫৩
দেশে ফিরছেন শেখ হাসিনা, জানালেন আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন। বুধবার রাতে তিনি এক ভিডিও বার্তায় এ তথ্য দেন। তবে, শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন কীভাবে, সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি শেয়ার করেননি।

৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় নাদেল বলেন, “এ দেশ আমাদের অহংকার। আমরা কোনভাবেই জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচিত হতে চাই না।” তিনি আরও উল্লেখ করেন, গত জানুয়ারিতে বাংলাদেশে বই উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ড. ইউনূস সরকারের প্রভাবে শিশুদের সেই উৎসব থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, "শুধু শিশুদের নয়, দেশের সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীত পথে সরকার কাজ করছে।"

নাদেল আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগকে ছোট করার জন্য, বাঙালি জাতির সবচেয়ে বড় গৌরব মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে।” তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, “আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক বড় পরিবর্তন আসবে।”

তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, “দেশের মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন দেশ পরিচালনার পর আমরা কিছু ভুল করেছি, এজন্য ক্ষমাপ্রার্থী।"

এছাড়া, নাদেল বলেন, “আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর বহু নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককেই বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক কর্মী নানা বিপদের মধ্যে রয়েছে, আমরা তাদের পরিস্থিতি জানতেও পারিনি। আপনাদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে, নেত্রী মার্চের আগেই দেশে ফিরবেন।”

ভিডিও বার্তায় শফিউল আলম নাদেল দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান এবং তাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...