| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাবেক ডিবিপ্রধান হারুনের জন্য দুঃসংবাদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৮ ২১:৫০:৪৩
সাবেক ডিবিপ্রধান হারুনের জন্য দুঃসংবাদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার ভাই এ. বি. এম. শাহারিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই আদেশের মাধ্যমে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের অনুমতি পেলেন দুদক।

৮ জানুয়ারি, বুধবার, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদন মঞ্জুর করেন। আদালতের আদেশে বলা হয়েছে, দুদকের তদন্তের স্বার্থে উল্লিখিত ব্যক্তিদের আয়কর রিটার্ন এবং সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করে পর্যালোচনা করা জরুরি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আয়কর নথি জব্দ করার আবেদন করেন। এছাড়া, দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল ইসলাম খান শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের আবেদনে সাড়া দেন।

হারুনের আয়কর নথি জব্দের আবেদনটি জানানো হয়েছে যে, মোহাম্মদ হারুন অর রশীদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ ভোগ দখলে রেখে তিনি দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই, তদন্তের সঠিক অগ্রগতি নিশ্চিত করতে তার আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পর্যালোচনা করা আবশ্যক।

অন্যদিকে, শাহারিয়ারের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়েছে, এ. বি. এম. শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সম্পদ ভোগ দখলে রেখে তিনি দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আবেদনে আরো উল্লেখ করা হয় যে, মোহাম্মদ হারুন অর রশীদ বাংলাদেশের পুলিশ বাহিনীর উচ্চ পদে থেকে তার ভাইয়ের অপরাধে সহায়তা করেছেন, যা দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে তা পর্যালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আদালত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...