| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-তামিমকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি, বাদ লিটন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৭ ২০:২৭:৩৯
সাকিব-তামিমকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি, বাদ লিটন!

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চান, সাকিব আল হাসান ও তামিম ইকবাল দুজনেই দলে থাকুক। যদিও এই দুই তারকার খেলা নতুন কিছু নয়, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এক বড় চমক হিসেবে উঠে এসেছে লিটন কুমার দাসের নামের অনুপস্থিতি।

অবশ্য, ২০২৪ সালে ছয় রান করা লিটনের বাদ পড়াকে আসলে খুব বড় চমক বলা যায় না। তবে, বর্তমানে ১৯ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখা হলেও, চূড়ান্ত ১৫ সদস্যের দলে তার জায়গা নেই বলে জানা গেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা নিয়মিত ওয়ানডে সিরিজে দলে ছিলেন, তাদেরই খেলার সম্ভাবনা বেশি। শান্তর সঙ্গে ওপেনিংয়ে থাকতে পারেন তানজিদ, তামিম, সৌম্য, হৃদয় এবং মিডল অর্ডারে মুশফিক, রিয়াদরা। স্পিনার হিসেবে জাকির ও মিরাজ থাকবেন, আর পেস বোলিংয়ে ৫ জন থাকতে পারেন। পাশাপাশি, রিশাদকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাকিব যদি না খেলেন, তবে নাসুম আহমেদের সুযোগ পেতে পারেন।

তবে এখানেই শেষ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে পিসিবিকে ১৫ সদস্যের দলের সঙ্গে অতিরিক্ত ৪ সদস্যের প্রাথমিক দলও জমা দিতে হবে। সিলেক্টররা ইতোমধ্যে সেই খসড়া প্রস্তুত করেছেন, যেখানে শেখ মেহেদী হাসানের নাম নেই। তবে, টিম ম্যানেজমেন্ট চায় এই অলরাউন্ডার দলে থাকুক, তাই তাকে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হতে পারে।

১২ জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দিতে হবে, তবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকবে। তাই আপাতত আইসিসির কাছে দল জমা দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...