| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ মানুষ মারা গিয়েছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১২:৪৩:১২
মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ মানুষ মারা গিয়েছে

শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই পরিচিত, ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে।

গত রবিবার (৫ ডিসেম্বর) রাতে, ইউটিউবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে একটি বিশেষ লাইভে অংশ নেন মেজর ডালিম। এই সাক্ষাৎকারে তিনি তাঁর জীবন ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন। পাঁচ পর্বে প্রচারিত এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মেজর ডালিম মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করেন।

ইলিয়াস হোসেন তাঁকে প্রশ্ন করেন, "মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ এবং অসংখ্য নারী সম্ভ্রম হারিয়েছেন—এ বিষয়ে আপনার বক্তব্য কী?" জবাবে মেজর ডালিম বলেন, “এই সংখ্যাটি কীভাবে প্রচলিত হলো, তা ব্যাখ্যা করতে চাই। মুজিব (শেখ মুজিবুর রহমান) যখন সিরাজ ভাই এবং রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে জিজ্ঞেস করেন, ‘সত্যিই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে, নাকি আমাকে কোথাও নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে?’ তখন সিরাজ ভাই জানান, ‘মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে আপনি ভারতে যাচ্ছেন কেন, তা আমরা জানি না। সেটা আপনার সিদ্ধান্ত।’

এরপর মুজিব তাঁদের জিজ্ঞেস করেন, ‘স্বাধীনতা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ কত?’ তখন সিরাজ ভাই বলেন, ‘সব মিলিয়ে প্রায় তিন লক্ষ মানুষ মারা গেছে।’ পরে মুজিবকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ‘ফ্রিডম ফাইটিংয়ে কত মানুষের প্রাণহানি হয়েছে?’ তিনি উত্তর দেন, ‘থ্রি মিলিয়ন (৩০ লক্ষ)।’ মূলত তিন লক্ষকে তিন মিলিয়নে রূপান্তর করা হয়। সেখান থেকেই সংখ্যাটি প্রচারিত হতে শুরু করে এবং এখনও সেই সংখ্যাই প্রচলিত।”

মেজর ডালিমের এই বক্তব্য মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...