| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে বাংলাদেশিদের জন্য চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ১০:২৫:৪৩
নতুন বছরে বাংলাদেশিদের জন্য চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল

কানাডা সরকার স্থায়ী বাসিন্দা (PR) হিসেবে বাবা-মা এবং দাদা-দাদিকে স্পন্সর করার আবেদন গ্রহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের শুরুতে প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ (PGP) প্রোগ্রামের আওতায় আর নতুন কোনো আবেদন নেওয়া হবে না, এমন ঘোষণা দিয়েছে কানাডার অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ (IRCC)।

গত শুক্রবার IRCC থেকে জানানো হয়েছে, নতুন কোনো আবেদন আর গ্রহণ করা হবে না। তবে ইতোমধ্যে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি করা হবে।

IRCC আরও জানিয়েছে, ২০২৪ সালে যারা PGP প্রোগ্রামের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। তবে নতুন আবেদনকারীরা চাইলে সুপার ভিসা সুবিধার আওতায় আত্মীয়স্বজনকে কানাডায় নিয়ে আসতে পারবেন। এই ভিসার মাধ্যমে কেউ একটানা পাঁচ বছর কানাডায় থাকতে পারবেন।

২০২৫ সালে অভিবাসনের সংখ্যা ২০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে কানাডা সরকার PR সুবিধা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে PGP প্রোগ্রামের নতুন আবেদন বন্ধ হয়ে গেছে। এ বছর আগে থেকে করা আবেদনগুলোর মধ্যে ২৪,৫০০ জনকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, কানাডার এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ও ভারতীয় অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এই নিষেধাজ্ঞা কতদিন কার্যকর থাকবে তা এখনও পরিষ্কার নয়, তবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এটি বহাল থাকবে।

এটি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...