| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আবারও বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান, পাত্রী কে জানলে চমকে উঠবেন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৪ ১১:০৪:৩৪
আবারও বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান, পাত্রী কে জানলে চমকে উঠবেন

নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়ে বিয়ের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রীর নাম রোজা আহমেদ, যিনি একজন পরিচিত মেকওভার আর্টিস্ট এবং সফল উদ্যোক্তা।

শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহূর্তের ছবি। ছবিগুলি দেখে নেটিজেনরা অবাক হয়ে যান এবং তাহসানের বিয়ের খবরটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রি ছিলেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। পড়াশোনা শেষ করার পর কসমেটোলজি লাইসেন্স নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। এছাড়াও, মেকওভার এডুকেটর হিসেবে তিনি হাজার হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

এমন একটি গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর তাহসানকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। একই সঙ্গে, তাহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে বিয়ের বিষয়টি সম্পর্কে কোনো ঘোষণা দেননি।

উল্লেখ্য, তাহসান ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ২০১৩ সালে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...