শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশের নেতৃত্ব ফিরে পাবেন; শুভেন্দু
আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় চার মাস পরও ভারত, বিশেষ করে বিজেপি নেতারা এখনও আশাবাদী যে শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশের নেতৃত্ব পুনরায় গ্রহণ করবেন। তারা শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য ছাত্র-জনতাকে ‘জিহাদি’ বলে আখ্যায়িত করছে।
রোববার নন্দীগ্রামে 'মন কি বাত' অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আমরা আশাবাদী, কিছুদিন সময় লাগলেও বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন।" তিনি আরও যোগ করেন, "গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান—এইসব বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব যে পথ দেখিয়েছিলেন, বাংলাদেশ সেখানেই এগিয়ে যাবে।"
শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করা স্বাধীনতাবিরোধীদের কারণে সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "যেভাবে বাংলাদেশে জিহাদি শক্তি ভারতকে আক্রমণ করছে এবং এমনকি আমেরিকায় নির্বাচিত গণতান্ত্রিক প্রেসিডেন্টকেও তারা ছাড়ছে না, তা থেকে স্পষ্ট যে, ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করা স্বাধীনতাবিরোধী শক্তিই এখন দেশ চালাচ্ছে।"
শ্রোতাদের আশ্বস্ত করে শুভেন্দু বলেন, "অপেক্ষা করুন, বাংলাদেশের জিহাদিদের বিরুদ্ধে ভারত আবার ১৯৭১ সালের মতো পদক্ষেপ নেবে।" তিনি রামজন্মভূমি মামলার প্রধান সাক্ষী আচার্য রামভদ্রাচার্যের উদ্ধৃতি দিয়ে বলেন, "এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিট করতে হবে।"
শুভেন্দু আরও দাবি করেন, পাকিস্তানের অত্যাচার সহ্য করার পর ভারতীয় সেনারা স্বাধীন বাংলাদেশ গঠন করেছিল এবং পাকিস্তানের জেনারেল নিয়াজি ভারতীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করেছিলেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
