| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনার আগে আল্লাহকে স্মরণ, সেই যাত্রী জানালেন অভিজ্ঞতা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৯ ১৩:৩১:১৯
বিমান দুর্ঘটনার আগে আল্লাহকে স্মরণ, সেই যাত্রী জানালেন অভিজ্ঞতা

কাজাখস্তানের আকতাউয়ে গত বুধবার এক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হন। তবে আশ্চর্যজনকভাবে বেঁচে যান ২৯ জন যাত্রী। ভয়াবহ ওই দুর্ঘটনার মুহূর্তে বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করেন এক যাত্রী। ভিডিওতে দেখা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিচে নামতে শুরু করলে সকলেই আতঙ্কে চিৎকার করতে থাকেন। তবে ভিডিওটি ধারণকারী যাত্রী, শুভোনকুল রাখিমোভ, চেষ্টা করছিলেন শান্ত থাকতে এবং তিনি আল্লাহর নাম স্মরণ করছিলেন। এমনকি দোয়া পড়ছিলেন, তবে তার মধ্যে আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ধারণকারী ওই ব্যক্তি পরবর্তীতে জানিয়ে দেন যে, তিনি দুর্ঘটনার ভয়াবহতা ও আল্লাহর নাম স্মরণ করার অনুভূতি সম্পর্কে। তিনি বলেন, "বিমানটি ভেঙে পড়তে যাচ্ছিল। কিন্তু কয়েক সেকেন্ড পার হওয়ার পরও এটি ভেঙে পড়েনি, আরও কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও বিমানটি নিচে পড়ল না। তখন আমার মনে হলো, এই মুহূর্তে দোয়া পড়া উচিত। আমি আল্লাহকে স্মরণ করতে শুরু করি। মনে হচ্ছিল, এগুলো হয়তো আমার শেষ কথা হবে, আমাকে আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হতে হবে। তবে আমার মৃত্যু হয়নি। এখন আমি মনে করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আরও বেশি।"

অন্যদিকে, এই বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গৌজনিতে যাচ্ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গন্তব্যে অবতরণ করতে পারেনি এবং গৌজনির আকাশে চক্কর খাচ্ছিল। সেই সময় রুশ বাহিনী বিমানটিকে ইউক্রেনের ড্রোন ভেবে মিসাইল ছোঁড়ে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বিমানটিকে কাজাখস্তানের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত আকতাউ বিমানবন্দর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বিমানটি বিধ্বস্ত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...