| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

গভীর রাতে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাগজ পাচার, যা জানা গেলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৮ ০৮:৪৭:৫৫
গভীর রাতে সচিবালয়ের গুরুত্বপূর্ণ কাগজ পাচার, যা জানা গেলো

বরিশালের শিক্ষা প্রকৌশল বিভাগের পুরোনো কাগজপত্র বহনকারী দুটি ট্রাক স্থানীয়রা আটক করেছে। তাদের সন্দেহ ছিল, সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর ওই ট্রাকে গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

পরে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত করেন, এসব কাগজ শিক্ষা প্রকৌশল বিভাগেরই। ট্রাকভর্তি কাগজগুলো পরে শিক্ষা প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের হেফাজতে দেওয়া হয়।

শহিদুল ইসলাম জানান, পুরোনো কাগজ নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য একজন কর্মকর্তা এগুলো নিয়ে যান। তবে দুই ট্রাকচালক ও বিভাগের একজন কর্মচারী ওই কর্মকর্তাকে ভুল বুঝিয়ে চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে নিয়ে যান।

এলাকাবাসী ভুল বুঝে কাগজগুলো সচিবালয়ের বলে সন্দেহ করে ট্রাক দুটি আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ট্রাক উদ্ধার করে কাগজগুলো বিভাগীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

কাউনিয়া থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার আইস বলেন, শিক্ষা প্রকৌশল বিভাগের পুরোনো কাগজ ধ্বংস করার উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়েছিল। স্থানীয়দের সন্দেহ থেকে ঘটনার সৃষ্টি হয়। পরে ভুল বোঝাবুঝি নিরসন হলে বিভাগীয় কর্মকর্তারা কাগজগুলো নিয়ে যান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...