| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আইপিএলে দল না পেয়ে নতুন ঠিকানায় মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৫ ১৯:০৯:৩৩
আইপিএলে দল না পেয়ে নতুন ঠিকানায় মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ইতোমধ্যেই তিনি পিএসএলের ড্রাফটের জন্য নিজের নাম জমা দিয়েছেন।

আজ, বুধবার (২৫ ডিসেম্বর), পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের পোস্টে মুস্তাফিজের ছবি শেয়ার করে লেখা হয়েছে, “বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।”

আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে আইপিএলে দল না পাওয়া অনেক ক্রিকেটার পিএসএলের দিকে ঝুঁকছেন, যার মধ্যে মুস্তাফিজও একজন। বাঁহাতি এই পেসার আইপিএলের নিলামে নাম দিয়েও দল পাননি।

গত আসরে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ৯.২৬ ইকোনমি রেট ছিল তার। এ বছরও দল পাওয়ার আশা করলেও, দুই কোটি রুপি ভিত্তি মূল্যে তাকে কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি।

এর আগে, মুস্তাফিজ পিএসএলে ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। সে সময় পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

এবারের পিএসএলের ড্রাফটে মুস্তাফিজ ছাড়াও আরও অনেক তারকা ক্রিকেটার নাম লিখিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার উসমান খাজা, ইংল্যান্ডের ডেভিড উইলি এবং জেসন রয়ের নামও উল্লেখ করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...