| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ১১০০ সৈন্য হ'তা'হ'ত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১৬:৪৬:৫৬
এই মাত্র পাওয়া ; ১১০০ সৈন্য হ'তা'হ'ত

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য প্রকাশ করেছে।

গত সপ্তাহে সিউলের গোয়েন্দা সংস্থা দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে বলা হয়েছিল, ডিসেম্বরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে যুদ্ধ শুরু করার পর থেকে কমপক্ষে ১০০ উত্তর কোরীয় সৈন্য নিহত হয়েছেন।

এ প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর, দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফ নতুন তথ্য প্রকাশ করে, যেখানে উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের সংখ্যা ১১০০ জন বলে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য পাঠিয়েছে। এই সৈন্যরা বেশিরভাগই কুরস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। চলতি বছরের শুরুতে ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলের দখল নেয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা ও অন্যান্য সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে যে, ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার অন্তত এক হাজার ১০০ সৈন্য নিহত অথবা আহত হয়েছেন।

এছাড়া, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উত্তর কোরিয়া অতিরিক্ত সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। পিয়ংইয়ং এই সৈন্যদের মোতায়েনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে সহায়তা করার জন্য "আত্ম-বিধ্বংসী ড্রোন" উৎপাদন ও সরবরাহ করছে, এমন তথ্যও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে। এর পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়ার সেনাবাহিনীকে ২৪০ এমএম রকেট লঞ্চার এবং ১৭০ এমএম স্ব-চালিত আর্মি আর্টিলারি সরবরাহ করছে।

সিউলের সামরিক বাহিনী বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে উত্তর কোরিয়া তাদের প্রচলিত যুদ্ধের সক্ষমতা আধুনিকীকরণের চেষ্টা করছে, যা দক্ষিণ কোরিয়ার জন্য একটি বড় সামরিক হুমকি হয়ে উঠতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...