| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ আইপিএল থেকে বিশাল সুখবর পেলেন মুস্তাফিজ, তাসকিন ও রিশাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৩ ১৬:২৮:০৩
হঠাৎ আইপিএল থেকে বিশাল সুখবর পেলেন মুস্তাফিজ, তাসকিন ও রিশাদ

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটারের নাম ছিল, কিন্তু দলগুলো কাউকে নিতে আগ্রহ দেখায়নি। বাংলাদেশি ১২ ক্রিকেটারের মধ্যে মাত্র ২ জনের নাম নিলামে উঠেছিল। মুস্তাফিজ ও রিশাদের নাম নিলামে উঠলেও, আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কিনেনি।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল বয়কটের ডাক দেয় বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা, এবং চারিদিকে শুরু হয় আলোচনা ও সমালোচনা। কেউ কেউ বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণকে দায়ী করেন।

তবে বাংলাদেশের কিছু ক্রিকেটারের এখনো আইপিএলে খেলার ক্ষীণ আশা রয়েছে, যদিও তা নির্ভর করছে নানা পরিস্থিতির ওপর। গত কয়েকটি আইপিএলে তাসকিন ও শরিফুল নিলামে দল পেয়েছিলেন, কিন্তু বিসিবির কারণে সেই আসরগুলোতে খেলতে পারেননি। অনেক সময় দেশের খেলা, ইনজুরি অথবা ব্যক্তিগত কারণে ক্রিকেটাররা আইপিএলে খেলতে না পারলেও, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়।

এবারও এমন একটি সুযোগ আসতে পারে তাসকিন, শরিফুল, মুস্তাফিজ ও রিশাদের সামনে। আইপিএল শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। এই সময়ে অনেক ক্রিকেটার ইনজুরিতে পড়তে পারেন, আবার কিছু ক্রিকেটার ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। তাই, বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে আশা এখনও বেঁচে আছে যে, তাদের প্রিয় ক্রিকেটাররা হয়তো শেষ মুহূর্তে আইপিএলে সুযোগ পেতে পারেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...