| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদ; বিমান বিধ্বস্ত সব আরোহী নি'হ'ত

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২২ ২২:৪৯:৫০
চরম দুঃসংবাদ; বিমান বিধ্বস্ত সব আরোহী নি'হ'ত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে রবিবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয়ের বিবৃতিতে জানানো হয়, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে, এরপর একটি বাড়ির দ্বিতীয় তলায় ধাক্কা দেয় এবং শেষমেশ একটি আসবাবপত্রের দোকানে গিয়ে পড়ে। এতে পাশের একটি অতিথিশালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্য বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা নিশ্চিত করেন যে, বিমানটিতে থাকা কোনো আরোহী জীবিত নেই। তবে ঠিক কতজন আরোহী ও ক্রু ছিলেন তা নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, বিমানে ১০ জন আরোহী ছিলেন।

বিধ্বস্তের ফলে সৃষ্ট আগুন এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাইপার চেয়েন ৪০০ টার্বোপ্রপ সংস্করণের বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো, বিশেষ করে বড়দিনের সময়ে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থল, যেখানে এ দুর্ঘটনা ঘটেছে।

বিমান বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। তদন্তের মাধ্যমে এ মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

ব্রাজিলের গ্রামাদোর এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। আরোহীদের মৃত্যু এবং স্থানীয় ক্ষয়ক্ষতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...