নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সং'ঘ'র্ষে ১৩ জন নি'হ'ত
ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাই উপকূলে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় একজন নৌ কর্মকর্তা এবং সরঞ্জাম প্রস্তুতকারকের দুইজন সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার সময় ফেরিতে ১১০ জন যাত্রী ছিল, এবং নৌবাহিনীর স্পিডবোটে ছিল পাঁচজন। দুর্ঘটনার পরে ফেরির ১০ জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আর নৌবাহিনীর স্পিডবোটের পাঁচজনের মধ্যে দুইজন বেঁচে গেছেন। বাকি ১০২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়েছে, "দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক বিকেল ৪টার দিকে, যখন নৌবাহিনীর স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা চলছিল। মুম্বাইয়ের কারঞ্জার অঞ্চলের নীল কমল নামক একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ ঘটে। ফেরিটি গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।"
দুর্ঘটনার দুই ঘণ্টা পর ফেরির সঙ্গে সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ পায়, যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে, ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালাতে ১১টি নৌবাহিনীর নৌকা, মেরিন পুলিশের তিনটি নৌকা, এবং উপকূলরক্ষী বাহিনীর একটি নৌকা মোতায়েন করেছে। এছাড়া, উদ্ধার অভিযানে অংশ নেয় চারটি হেলিকপ্টার, পুলিশ কর্মী, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের কর্মীরা এবং স্থানীয় জেলেরা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
